(২৮ মে) বুধবার কলেজ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শেফুল মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারহানা জান্নাত রিংকি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নজমুল ইসলাম।
এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুমনা আক্তার, আছিয়া আফরোজ ও শাকিব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ আব্দুস শুকুর। দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির আহমদ।
মন্তব্য করুন