জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা জামাতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত, আহত তিনজন

মোঃ সোলায়মান হোসেন।।

সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক জামাত নেতা নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামাতের আমির। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
দাকোপের চালনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোঃ  নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে তিনটি বাসে নেতা-কর্মীরা রওনা দেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রাবিরতির সময় এ দুর্ঘটনা ঘটে। আবু সাইদের মরদেহ চালনায় নেয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

1

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

2

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

3

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

4

বর্ষাকালে

5

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

6

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

7

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

8

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

9

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

10

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

11

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

12

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

13

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

14

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

15

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

16

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

17

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

18

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

19

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

20