জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

উপকারভোগীরা কর্মসংস্থানের অভাবে অন্যত্র

মোঃ শাহ্ আলম, শেরপুর থেকে

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর তীরে নির্মিত মরিচপুরান ইউনিয়নের ভোগাইপাড় আশ্রয়ণ প্রকল্পে ৭০টি ঘর নির্মাণ করা হলেও বর্তমানে এর অর্ধেকেরও বেশি ঘর ফাঁকা পড়ে আছে। প্রায় ৪০টির বেশি ঘরে ঝুলছে তালা। ঘর পাওয়ার পর কিছুদিন বসবাস করলেও কর্মসংস্থানের অভাবে উপকারভোগীরা চলে গেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। তারা শুধু ঈদ বা বিশেষ কোনো উৎসবে ফিরে এসে তালা খোলেন।


উপকারভোগীদের অভিযোগ— কর্মসংস্থানের ব্যবস্থা না করেই শুধু ঘর করে দেয়ায় তারা এখানে টিকে থাকতে পারছেন না। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা চাম্পা বেগম বলেন, “সরকার আমাদের ঘর দিছে, কিন্তু কাজ দেয় নাই। খামু কী? তাই কাজের জন্য বাইরে যাইতে হয়।”


এ অবস্থার কারণে শুধু নালিতাবাড়ী নয়, গারো পাহাড়ঘেঁষা একাধিক উপজেলায় একই চিত্র দেখা যাচ্ছে। অনেক জায়গায় আবার সাবেক সরকার সমর্থিত প্রভাবশালীরা ঘর দখল করে আগের বাড়িতে ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কিছু ঘর বিক্রিরও অভিযোগ রয়েছে।


স্থানীয় ইয়াসমিন আক্তার জানান, “এখানে সব ঘরে লোক থাকে না। মাঝে মাঝে অসহায় পরিবার এসে আশ্রয়ের খোঁজ করে। আমরা তাদের চেয়ারম্যানের কাছে পাঠাই, যাতে তালাবদ্ধ ঘরগুলোতে তাদের থাকার সুযোগ হয়।”


স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রকল্প হাতে নেওয়া হলেও পরিকল্পনায় ত্রুটি, দুর্নীতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি না করায় এ উদ্যোগ টেকসই হয়নি। ফলে সরকারের সৎ উদ্যোগ বাস্তবে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারছে না।


ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিষয়টি খতিয়ে দেখে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।


নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, “কতগুলো ঘর ফাঁকা রয়েছে তা যাচাই করে দেখা হবে। যারা বসবাস করছেন না, তাদের বাদ দিয়ে প্রকৃত অসহায় পরিবারগুলোকে সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

1

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

2

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

3

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

4

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

5

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

6

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

7

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

8

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

9

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

10

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

11

টাঙ্গাইলে শীতের আগমন

12

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

13

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

14

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

15

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

16

জল্পনা-কল্পনার অবসান

17

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

18

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

19

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

20