জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় নগদ এজেন্টের ১ কোটি টাকা লুট

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি নগদের একজন এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (১৪ই জুন,২০২৫) সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নগদ এজেন্ট আবদুল খালেক ওই এলাকার একটি বাসায় বসবাস করেন। তিনি নগদের কার্যালয়ে টাকা পৌঁছে দিতে দুই সঙ্গীসহ মোটরসাইকেলে রওনা দেন।

পথে একটি কালো রঙের মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, র‍্যাবের পোশাক পরিহিত দুই থেকে তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে খালেক ও তার সঙ্গীদের ধাওয়া করে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাদের ১৭ নম্বর সেক্টরে নামিয়ে দিয়ে টাকা নিয়ে সটকে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমানও জানিয়েছেন, ছিনতাইকারীরা র‍্যাবের পোশাক পরে থাকলেও তারা প্রকৃত র‍্যাব সদস্য নয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

1

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

2

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

3

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

4

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

5

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

6

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

7

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

8

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

9

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

11

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

12

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

13

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

14

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

15

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

16

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

17

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

18

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

19

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

20