জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়া!

 মোঃ আব্দুল কুদ্দুস 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পাবনার ঈশ্বরদী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রশাসনের উদ্যোগে এই পরিদর্শন ও মহড়া পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং জরুরি করণীয় বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়ায় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা এবং পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, পাবনা জেলা নির্বাচন অফিসার মো. মোশাররফ হোসেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচন পূর্ববর্তী সময় থেকে শুরু করে ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুতি আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ”এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্রের প্রবেশ ও প্রস্থান পথ, নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

1

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

2

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

3

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

4

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

5

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

6

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

7

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

8

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

9

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

10

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

11

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

12

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

14

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

15

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

16

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

17

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

18

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

19

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

20