জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা বদলির দাবিতে মানববন্ধন

ফয়সাল আহমেদ শাকিল
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভার সুবিধাবঞ্চিত বেকার যুবকরা। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনেন উপস্থিত যুবক যুবতীরা।

দেশের বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের 'ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ' কর্মসূচিটি একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও, স্থানীয় যুব উন্নয়ন কর্মকর্তার প্রচারের গাফিলতির কারণে সাধারণ শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠে উঠেছে।

মানববন্ধনে ​বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যানার হাতে ঘন্টা ব্যাপি প্রতিবাদ জানান। তাদের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ: "TECWAB-এর বাস কার পকেটে? – জবাব চাই"।

​মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি প্রশিক্ষণের বিজ্ঞপ্তি লুকিয়ে রেখে অফিস থেকে 'পছন্দের প্রার্থীদের' আবেদন করিয়ে নিয়োগ দেয়া হয়েছে। 

​ভুক্তভোগী ছাত্রী আদিবা জাহান বলেন, "আমরা মফস্বলের বাসিন্দা। স্কিল (দক্ষতা) শিখে ডিজিটাল যুগে বাঁচতে চাই। কিন্তু যুব উন্নয়ন অফিসে গেলেই মুখ ফিরিয়ে নেওয়া হয়। যেন বিনা পয়সার প্রশিক্ষণ, শুধু ভিআইপিদের সিলেকশন। আমাদের মতো  শিক্ষার্থীরা সুযোগ না পেলে, সরকারের এই সুন্দর উদ্যোগ সফল হবে কী করে?"

​আন্দোলনকারীদের প্রধান স্লোগান ছিল: "ঘুষের চাকা বন্ধ করো, ট্যালেন্টের কদর করো, বাতিল হোক গোপন ভর্তি”। 

​শিক্ষার্থীরা অবিলম্বে চলমান অস্বচ্ছ ভর্তি প্রক্রিয়া বাতিল করার এবং জনগণের সামনে নতুন, স্বচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় এবং বঞ্চিতদের আবেদনের সুযোগ না দেওয়া হয়, তবে তারা কঠোর কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করবে।

এ প্রসঙ্গে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ লিখিত বক্তব্যে বলেন, যথাযথ নিয়ম মেনে, প্রচারণা চালিয়ে যুবক-যুবতীদের বাছাই করা হয়েছে।

যুব উন্নয়ন কর্মকর্তার ওয়েবাসাইটে ঢুকে দেখা যায় ২৩/১০/২০২৫ইং তারিখে ট্রেনিং সম্পর্কিত তথ্য আপলোড করেছেন। অথচ সেদিনই লটারি করে লোক নেওয়া সম্পন্ন হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “যেহেতু ২০ তারিখ আবেদনের শেষ তারিখ ছিল তথাপি ২৩ তারিখে ওয়েবসাইটে তথ্য আপলোড করা দুঃখজনক। অন্যান্য উপজেলার সাথে কথা বলে যদি পুনরায় করার সুযোগ থাকে তাহলে নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে। কিন্তু যারা এখানে সুযোগ পেয়েছে তারা মূলত ঈশ্বরগঞ্জের প্রার্থী”। 
এ বিষয়ে সচেতন মহলের মন্তব্য হলো, বেকারদের অধিকার বঞ্চিত করা হয়েছে।  যথাযথ প্রচার এবং যুব উন্নয়ন কর্মকর্তার সদিচ্ছার অভাবে বেকাররা আবদেন করা থেকে বঞ্চিত। তাঁদের অধিকার তাদেরকে দেওয়া উচিত ছিল বলে দাবি করেছেন অনেক অভিভাবক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

1

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

2

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

3

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

4

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

5

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

6

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

7

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

8

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

9

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

10

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

11

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

12

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

13

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

14

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

15

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

16

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

17

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

18

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

19

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

20