জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জুনাঈদ আল হাবিব 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মাহবুব আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মাহবুব ঈশ্বরগঞ্জ পৌর শহরের ‘রতন মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন। মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

1

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

2

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

3

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

4

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

5

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

6

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

7

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

8

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

9

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

10

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

11

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

12

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

13

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

14

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

15

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

16

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

17

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

18

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

19

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

20