জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি


ফয়সাল আহমেদ শাকিল 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতে বোমা হামলার হুমকি দিয়ে লিখা চিরকুট পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে চিরকুটটি নজরে আসার পর আদালত চত্বরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সময় বিচারপ্রার্থীরা নতুন ভবনের দেয়ালে একটি সাদা কাগজ হাতে লেখা অবস্থায় সাঁটানো দেখতে পান। চিরকুটে লেখা ছিলো, ❛আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারীতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বমমারা হবে।❜ মুহূর্তের মধ্যে এই খবরটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এ খবরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আদালতের নতুন ও পুরাতন ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে তদন্ত করতে গিয়ে দেখা যায়, আদালতের নতুন ভবন নির্মাণ করা হলেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সিসিটিভি না থাকায় ঠিক কখন এবং কারা এই চিরকুটটি দেয়ালে সাঁটিয়ে গেছে, তা নিশ্চিত করতে পারছে না পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস বলেন, "আমি ঘটনাস্থল ও নতুন ভবনটি পরিদর্শন করেছি। অত্যন্ত দুঃখজনক যে, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। দ্রুত সিসিটিভি স্থাপনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।"

 
অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, "নতুন ভবনের দেয়ালে চিরকুট সাঁটানোর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি নিয়ে আদালত কর্তৃপক্ষের নাজির রবিউল ইসলাম নামে একজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যেহেতু কোনো ডিজিটাল ফুটেজ নেই, তাই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি আদালত প্রাঙ্গনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

1

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

2

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

4

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

5

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

7

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

8

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

9

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

10

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

11

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

12

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

13

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

14

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

15

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

16

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

17

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

18

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

19

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

20