জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ইজিবাইক চুরির শিকার সিদ্দিকুর রহমান পেলেন নতুন ইজিবাইক

বানারীপাড়ার উত্তর ধারালিয়া নিবাসী সিদ্দিকুর রহমানের উপার্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি কয়েক মাস আগে গভীর রাতে গ্যারেজ থেকে চুরি হয়ে যায়। পরিবার চালাতে হিমশিম খাওয়া এই মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বানারীপাড়া উপজেলা শাখা।
সংগঠনের উদ্যোগে গত পরশুদিন (৩ জুন) সিদ্দিকুর রহমানকে একটি নতুন ইজিবাইক প্রদান করা হয়। ইজিবাইকটি তার হাতে তুলে দেন বরিশাল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রব এবং পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক জনাব সিরাজুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিদ্দিকুর রহমান নতুন ইজিবাইকটি পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এই সহায়তা আমার জীবনে আশীর্বাদস্বরূপ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

1

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

2

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

3

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

4

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

5

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

6

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

8

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

9

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

10

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

11

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

12

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

13

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

14

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

15

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

16

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

17

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

18

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

19

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

20