জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ইউপি পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

আনারুজ্জামান জেলা  প্রতিনিধি সাতক্ষীরা। 


আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়। 
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রুপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহর সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও উন্নয়ন পরিকল্পনার উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কো- অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) জোহরা খাতুন ও কো-অর্ডিনেটর (সাব ডিস্টিক্ট লিয়াজোঁ) খায়রুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শাহিনুর ইসলামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, ৯টি সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালায় খাতওয়ারী বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন আন্তঃখাত, বিভিন্ন কমিটি, প্রতিষ্ঠানিক কমিটি গঠন ও উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত নয় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

1

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

2

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

4

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

5

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

6

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

7

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

8

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

9

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

10

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

11

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

12

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

13

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

15

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

16

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

17

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

18

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

19

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

20