জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থানায় হস্তান্তর

 

মোঃ নাসির উদ্দিন বাবু 

আলীকদম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক ‘ডেভিল হান্ট’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৩৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বার পাড়ায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীকদম থানা পুলিশের সঙ্গে বান্দরবান সদর থানা পুলিশের সহায়তা ছিল।
এ সময় বান্দরবান সদর থানার মামলা নং–০৫ (তারিখ: ২২/০৮/২০২৪) এর সন্দিগ্ধ আসামি মোঃ সরওয়ার আলম (৪৭) কে গ্রেপ্তার করা হয়। উক্ত মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫(ডি) ধারা, পেনাল কোড ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ (২য় অংশ) ধারা এবং The Explosive Substances Act, 1980-এর ৩এ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ সরওয়ার আলম ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে। তিনি নজির মেম্বারপাড়া, ৫নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, আলীকদম উপজেলার বাসিন্দা।
গ্রেপ্তারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

1

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

2

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

3

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

4

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

5

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

6

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

7

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

8

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

9

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

10

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

11

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

12

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

13

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

14

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

15

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

16

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

17

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

18

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

19

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

20