জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি মূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমান

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্যসামগ্রী, কীটনাশক, সার ও বীজের দোকানগুলো তদারকি করা হয়। 
‎
‎অভিযান কালে লাইসেন্স নবায়ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মেসার্স সুমন বীজ ভান্ডারকে ৩,০০০ টাকা এবং নির্ধারিত মূল্য তালিকা না থাকা ও খুচরা বিক্রয় মূল্যবিহীন বিক্রির কারণে আইনটির ৩৭ ধারা অনুযায়ী মেসার্স দাস স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এই দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট অনিয়ম সমূহ সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
‎
‎অভিযান চলাকালে বাজারের ফলের দোকান, শিশু খাদ্য বিক্রেতা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানগুলো পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক ও নির্ধারিত দামের পণ্য বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা জনাব সালমা জাহান নিপা, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহফুজ আলম, ক্লাব প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলা পুলিশের একটি টিম।
‎
‎জনস্বার্থে এ ধরনের তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

1

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

2

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

3

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

4

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

5

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

6

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

7

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

8

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

9

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

10

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

11

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

12

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

13

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

14

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

15

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

16

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

17

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

18

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

19

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

20