জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অনুষ্ঠিত

লিয়াকত  আলী লাভলু 

  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও স্মরণসভা (২৪ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় উপজেলার গাজীরটেক  ইউনিয়নের গাজীর টেক মোড় বেপারি বাড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবির এর সার্বিক তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের ধানের শীষের কান্ডারী শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর কোবির বেপারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং "আমরা বিএনপি পরিবার" এর  উপদেষ্টা।

সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন এ কে এম কিবরিয়া স্বপন সদস্য সচিব জাতীয়তাবাদী দল ফরিদপুর। এছাড়াও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো  উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা,  সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা,উপজেলা বিএনপির প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সদরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলার সাধারণ ভোটার গন উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বলেন শহীদ জিয়ার আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া
 এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে জেল জুলুম নির্যাতন সহ্য করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবুও তিনি তার নীতি আদর্শ এবং দেশের মানুষকে ছেড়ে যাননি। তাই এই মহান নেত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষ কে বিজয়ী করতে আহ্বান জানান। ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাবুল ভাই কে বিজয়ী করলে ফরিদপুর ৪ ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন কে একটি উন্নত এবং মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।তাই এই তিন থানার ভাগ্য পরিবর্তনে জাতীয় নেতা বাবুল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান। আজ থেকে প্রত্যেকে এক একজন বাবুল  হয়ে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন। এবং ১২ তারিখ  প্রথম প্রহরে ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে ভোট গণনা শেষ করে যেতে হবে বলেন। পরিশেষে দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর ৪ আসনের ধানের শীষের কান্ডারী শহীদুল ইসলাম বাবুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

1

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

2

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

3

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

4

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

5

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

6

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

7

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

8

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

9

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

10

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

11

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

12

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

13

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

14

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

15

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

16

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

18

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

19

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

20