জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

হাঁস যেন চুরি না হয়- উল্লেখ করে নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সবাই খেয়াল রাখবেন- নির্বাচনে জালভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা। তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ভোটের দিন কেন্দ্র পাহারা ও ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। 

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

2

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

3

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

4

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

5

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

6

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

7

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

8

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

9

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

10

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

11

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

12

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

13

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

14

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

15

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

16

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

17

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

18

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

19

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

20