জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আমার ছবিটা প্রিন্ট করে জুতোপেটা কর, আমি হাসিমুখে গ্রহণ করব - খায়রুল বাসার

মোঃ সোলাইমান হোসেন

২০২৪ সালের জুলাই মাসে চাকুরীতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সমসাময়িক কর্মকাণ্ডে সামাজিক প্রশংসা কুড়ালেও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করে এবার বিতর্কের মুখে পরলেন তিনি নিজেই।
মুক্তি যুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীসহ কয়েকজন সমালোচক তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করে।
অভিনেতা খায়রুল বাসার নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিষয়টি নিয়ে নিজের অনুভূতি ও ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বাসার। তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বাসার লেখেন, “আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে?
এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি কি অন্যায়ের বিরুদ্ধে যুগ ধরে কথা বলেছি বলে? নাকি শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি বলে?”
নিজের ক্যাম্পাসের অনুজদের উদ্দেশে খায়রুল বাসার আহ্বান জানিয়ে বলেন, “ওকে, আমার ভাইয়েরা; আমার প্রিয় অনুজরা, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো।
আমি হাসিমুখে গ্রহণ করবো। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমাদের ইগো এবং আলাদা লক্ষ্য নিয়ে নেমেছো। সেখানে সাধারণ মানুষের আবেগ তোমাদের বিবেচনার বিষয় নয়।”
অভিনেতা বাসার আরও লেখেন, “তোমরা কেবল ক্ষমতার দাস নও, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বেরও। এই বিশ্বাস হয়তো ভেঙে যাচ্ছে, ভাঙুক! আমি তো তেমন বড় কিছু নই। ভালোবাসা আর শুভকামনা রইলো তোমাদের জন্য। তোমরা এ দেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হয়ে উঠো—এই কামনা।”
উল্লেখ্য,  এর আগে ১৫ আগস্ট খায়রুল বাসার সামাজিক মাধ্যমে কবি আল মাহমুদ এবং নির্মলেন্দু গুণের কবিতা শেয়ার করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান। তার সেইফেসবুক পোস্টকে ঘিরেই সমালোচনার ঝড় তুলে ঢাবির কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে এই নোংরা প্রতীকী কর্মসূচির পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

1

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

2

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

3

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

4

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

5

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

6

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

7

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

8

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

9

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

10

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

11

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

12

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

13

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

14

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

15

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

16

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

17

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

18

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

19

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

20