জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র হচ্ছে : জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

সোশ্যাল মিডিয়ায় ভুয়া পেজ ব্যবহার করে আমাদের দলের  শীর্ষ নেতাদের বিরুদ্ধে  মিথ্যা ও বিভ্রান্তিমূলক ষড়যন্ত্র  রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় (৩ জুন ) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির আয়োজনে  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, তারা এখন সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছে। কিছু অসাধু, অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। গভীর চক্রান্তের অংশ হিসেবেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উসকানিমূলক বক্তব্য, মন্তব্য প্রচার করা হচ্ছে-যার সঙ্গে বিএনপির কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। এই ধরনের অপপ্রচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমি বিএনপি ভাইদেরকে বলতে চাই এসবের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করবেন।
তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তারা মনে করেছিল, জিয়া পরিবারের নাম একবারে মুছে ফেলবে । কিন্তু তাদের ষড়যন্ত্র কোন কাজ হয় নাই । তাদের সকল ষড়যন্ত্র বেচতে গিয়েছে। এখন আমাদের নেতা তারেক  রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে । তিনি বলেন, সংসদ ছাড়া সংস্কার করা যায় না।সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না। একটি নির্বাচিত সরকারি পাড়ে সংস্কার করতে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান কুচি মোল্লা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম সম্পাদক মো. আলী আজম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী,  উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম মানিক প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরাইল সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠানে মোনাজাতের শরিক হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

1

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

2

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

3

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

4

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

5

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

6

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

7

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

8

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

9

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

10

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

11

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

12

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

13

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

14

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

15

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

16

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

17

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

18

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

19

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

20