জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

 সৌমিত্র কুমার দাস

আজ১৪ জানুয়ারী রোজ বুধবার  হবিগঞ্জ  সদর উপজেলার পইল  গ্রামে অনুষ্ঠিত হয়েছে  প্রায় দুইশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী পইল মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই মেলা বসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল, কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় আকারের মাছ। প্রতি বছর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠেছে,

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের জন্মভূমি হিসেবে পরিচিত পইল গ্রামেই দীর্ঘদিন ধরে এই মাছের মেলার আয়োজন হয়ে আসছে। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নানা বয়সী মানুষ মেলায় অংশ নিতে আসেন।

মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আয়োজকরা জানান, মেলায় কোনো ধরনের জুয়া বা অপ্রীতিকর কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে মেলার দোকানিদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায় করা হবে না। কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

দুই শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী এই মাছের মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

1

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

2

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

3

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

4

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

5

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

7

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

8

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

9

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

10

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

11

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

12

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

13

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

14

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

15

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

16

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

17

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

18

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

19

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

20