জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

অভয়নগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত হাসান শেখ(৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় পুলিশ  নাউলী ঘের পার থেকে  হাসানের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে। হাসানের বড় ভাই মুন্না জানান,৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছে হাসান। দেশে ফিরে ২মাস আগে ফুলতলা উপজেলা বরন পাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমাকে বিবাহ করে। প্রতিদিনের মত শনিবার বন্ধুদের সাথে গভীর রাত পযন্ত আড্ডা দিচ্ছিলো। রোববার ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে গলাকাটা অবস্থায়  হাসানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশমৃত দেহটি উদ্ধার করে। জিজ্ঞাসা বাদের জন্য সাগর, জামিল, চঞ্চল নামে তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত হাসানের বড় ভাই মুন্না জানান, আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত বাহিরে আড্ডা দিত। বন্ধুদের পিছনে প্রচুর টাকা নষ্ট করতো। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় ছিল। মাদকের কারনে এই হত্যাকান্ড সংগঠতি হতে পারে বলে তিনি জানান। অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিধীন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

1

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

2

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

3

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

4

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

5

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

6

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

7

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

8

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

9

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

10

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

11

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

12

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

13

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

14

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

15

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

16

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

17

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

19

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

20