জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অভিযান ও সংবাদ প্রকাশের পরও থামছে না কাঠ পাচার

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে অভিযান ও সংবাদ প্রকাশের পরও থামছে না কাঠ পাচারের মহোৎসব। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কাইচতলী–ভাগ্যকুল সড়কে আবারও দেখা গেছে পারমিটবিহীন কাঠ বোঝাই ট্রাক চলাচল করতে। স্থানীয়দের ধারণা, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এই চোরা সিন্ডিকেট নির্বিঘ্নে পাচার চালিয়ে যাচ্ছে।

এর আগে ১১ নভেম্বর বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুয়ালকে পারমিটবিহীন বনাঞ্চলের গাছ পাচারের খবর প্রকাশের পর প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। কিন্তু দু’দিন না যেতেই আবারও পুরনো চিত্র ফিরে এসেছে এলাকায়।

সুয়ালকের কাইচতলী, কদুখোলা, ভাগ্যকুল ও টঙ্গাবতী এলাকায় প্রতিদিনের মতো ৩০–৪০টি ট্রাক ও মিনি ট্রাক করে কাঠ পাচার হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, “সংবাদ প্রকাশের পরও যদি বন বিভাগ কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে বোঝা যায় কেউ না কেউ এই সিন্ডিকেটকে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের অভিযান কেবল চোখে ধুলো দেওয়ার মতো। মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

এ বিষয়ে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান বলেন, “আমরা নিয়মিত নজরদারি করছি। নতুন করে এমন অভিযোগ পেলে আবারও অভিযান পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

1

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

2

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

3

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

4

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

5

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

6

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

7

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

8

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

9

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

10

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

11

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

12

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

13

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

14

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

15

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

16

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

17

খতমে কোরআন থেকে গণসমাবেশ

18

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

19

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

20