Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরিফ

 সৌমিত্র কুমার দাস 
 

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেছেন, গত ২ জানুয়ারি জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য তারা অনুতপ্ত। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করতেই তারা থানায় এসেছেন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরিফ তালুকদার বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদী হাসানকে জামিনে মুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক এবং সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ হোক। ন্যায়ের পক্ষে দাঁড়াতে আমাদের বারবার মাঠে নামতে হয়। জুলাইযোদ্ধা সুরভীর ঘটনায় আমরা তা দেখেছি যেখানে ১৭ বছর বয়সী মেয়েটিকে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছিল। আন্দোলনের ডাক দেওয়ার পরই সে মুক্তি পায়।”
আরিফ তালুকদার বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা পুলিশকে সহযোগিতা করব। একই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান জানাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে।”
এ সময় তিনি জুলাইযোদ্ধা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন।
প্রেস ব্রিফিং শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়ে সম্প্রতি সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। তারা পুলিশের সব ন্যায়সংগত কাজে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

1

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

2

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

3

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

4

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

5

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

6

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

7

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

8

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

9

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

10

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

11

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

12

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

13

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

14

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

15

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

16

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

17

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

18

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

19

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

20