জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কুড়িগ্রামে বিএনপি নেতা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম (শাহীন শিকদার) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।


প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে বাজার এলাকায় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত হারে খাজনা আদায় করে আসছিলেন। এর ফলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনা হয়।

স্থানীয় কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর নাম প্রকাশে অনিচ্ছা সত্ত্বেও জানানো হয়েছে যে, বিএনপির এই সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতা ও তার অনুসারীরা ভূরুঙ্গামারী উপজেলা সদর ও এর আশেপাশের বাজারগুলোর ইজারা নিয়ে অধিক চড়া হারে খাজনা নিচ্ছেন। তারা অভিযোগ করেন, "আগে যে খাজনা দিতাম, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এখন নতুন করে বাজারগুলো ইজারা নিয়ে তার কয়েক গুণ বেশি খাজনা আদায় করা হচ্ছে।"


তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শনিবার দুপুরে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী থেকে ফরিদুল ইসলামকে আটক করে।

স্থানীয় বিএনপির তৃণমূল কর্মীদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও বর্তমানে তার অবস্থান উপজেলায় আগের তুলনায় শক্তিশালী। এসব তৃণমূল কর্মীদের দাবি, মূল দলে একটি গ্রুপ উপর থেকে শক্তিশালী হওয়ায় স্থানীয়ভাবেও তারা শক্তিশালী। এ কারণে তাদের বিরুদ্ধে কথা বলার মত সাহস অনেকেরই নেই। তারা বলেন, "যেহেতু এখনো উপজেলা কমিটি হয়নি তাই আমরা নীরব ভূমিকা পালন করছি। উনি বহিষ্কৃত হলেও দলীয় কর্মকাণ্ডে কোথাও নীরব হয়ে যাননি বরং তিনি আগের মতই কর্মকাণ্ড পরিচালনা করছেন যাতে মনে হয় তিনি বহিষ্কৃত নন।"

যৌথ বাহিনীর একজন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

1

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

2

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

3

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

4

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

5

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

6

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

7

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

8

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

9

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

10

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

11

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

12

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

13

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

14

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

15

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

16

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

17

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

18

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

19

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

20