জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

এসকে এম মহসিন রেজা
খুলনার কয়রা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ইটভাটা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম দেয়াড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকের নাম জাহাঙ্গীর মোল্লা তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা জনাব আলী মোল্লার ছেলে। 
জানা গেছে,এই অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যাওয়ায় বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। 
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে,  বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে রান্নার কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির সূত্রপাত হয়। এবং মুহুর্তের মধ্যেই তার ছড়িয়ে পড়ে সমগ্র ও ঘরে। এ সময় ঘরের স্থায়ী বাসিন্দ এবং ভুক্তভোগী পরিবার দ্রুত ঘর থেকে বাহিরে যাওয়ার কারণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল সহ পুরা ঘরটি উড়ে ছাই হয়ে যায়। 
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত শ্রমিক জাহাঙ্গীর মোল্লা জানান, আগুন লাগার পরে পরিবারের সদস্যদের নিয়ে কোন মতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে শ্রমিকের কাজ করে উপার্জিত নগদ ৬০ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এবং এ ব্যাপারে সে বলেন তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনমজুর শ্রমিক জাহাঙ্গীর মোল্লার বসত ঘরে অগ্নিকাণ্ডের কারণে নিকাণ্ডের কারণে সে এবং তার পরিবার চরম দুর্ভোগের শিকার, স্থানীয়রা আরো বলেন একজন শ্রমিক এবং দিনমজুরের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

1

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

2

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

3

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

4

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

5

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

6

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

7

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

8

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

9

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

10

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

11

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

12

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

13

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

14

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

15

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

16

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

17

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

18

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

19

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

20