প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

এসকে এম মহসিন রেজা
খুলনার কয়রা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ইটভাটা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম দেয়াড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকের নাম জাহাঙ্গীর মোল্লা তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা জনাব আলী মোল্লার ছেলে।
জানা গেছে,এই অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যাওয়ায় বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে রান্নার কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির সূত্রপাত হয়। এবং মুহুর্তের মধ্যেই তার ছড়িয়ে পড়ে সমগ্র ও ঘরে। এ সময় ঘরের স্থায়ী বাসিন্দ এবং ভুক্তভোগী পরিবার দ্রুত ঘর থেকে বাহিরে যাওয়ার কারণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল সহ পুরা ঘরটি উড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত শ্রমিক জাহাঙ্গীর মোল্লা জানান, আগুন লাগার পরে পরিবারের সদস্যদের নিয়ে কোন মতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে শ্রমিকের কাজ করে উপার্জিত নগদ ৬০ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এবং এ ব্যাপারে সে বলেন তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনমজুর শ্রমিক জাহাঙ্গীর মোল্লার বসত ঘরে অগ্নিকাণ্ডের কারণে নিকাণ্ডের কারণে সে এবং তার পরিবার চরম দুর্ভোগের শিকার, স্থানীয়রা আরো বলেন একজন শ্রমিক এবং দিনমজুরের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।