আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারী উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক পদে লড়তে চান সিরাজ মৃধা

বোয়ালমারী উপজেলা বি এন পির আগামী কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন ফরিদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মৃধা। তিনি সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা। ছাত্রদল দিয়ে বি এন পির রাজনীতির হাতে খড়ি সিরাজ মৃধার। এরপর দীর্ঘদিন সাতৈর ইউনিয়ন যুবদলের সভাপতি,বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ফরিদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ সদ্য ঘোষিত বোয়ালমারী উপজেলা বিএনপির  সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হয়েছেন সিরাজ। এক বিবৃতিতে তিনি বলেন,আমি  আশৈশব বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে রাজনীতি করছি। ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। উপজেলা বিএনপির কোন কর্মসূচিতে অনুপস্থিত থেকেছি বলে মনে পড়ে না। শুধু আমি একা নয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সমাবেশে যোগ দিয়েছি। হামলা-মামলা শিকার হয়েছি।বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদের যোগ্য দাবিদার আমি। আশা করি বিএনপি ও তার নেতাকর্মীরা আমাকে সে মূল্যায়ন দেবে। এ বিষয়ে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন সিরাজুল ইসলাম মৃধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

1

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

2

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

3

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

4

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

5

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

6

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

7

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

8

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

9

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

10

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

11

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

12

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

13

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

14

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

15

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

16

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

17

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

18

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

19

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

20