জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুর জুলাই শহীদদের স্মরণে দোয়া, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি

এম এ আবুল কালাম।।


চব্বিশের জুলাই-আগস্টের শহিদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌর বিএনপি। 

শুক্রবার (১৮ জুলাই) বিকাল পাঁচটায় পৌর শহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মৌন মিছিলটি সদর হাসপাতাল, টিএনটি রোড, উপজেলা পরিষদ চত্বর হয়ে মুসা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও  অনুষ্ঠিত হয়, এবং বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এতে নের্তৃত্ব দেন। তিনি বলেন: ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। শহিদদের আত্বত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, কৃষক দলের আহ্বায়ক ওয়াছিউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মৌন মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং  জুলাই শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে সমাবেশ টি সমাপ্ত করা হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

1

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

2

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

3

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

4

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

6

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

7

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

8

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

9

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

10

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

11

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

12

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

13

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

14

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

15

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

16

কৃষিজমি রক্ষায় অভিযান

17

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

18

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

19

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

20