জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে জামায়াতের প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদীর গণসংযোগ

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গিয়ে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে তার সমর্থন কামনা করেন। এ সময় পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগে স্থানীয় এলাকাবাসী বলেন, “আমরা পরিবর্তন চাই। দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। নাজমুল হক সাঈদীর মতো শিক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতারাই এলাকায় উন্নয়ন করতে পারবেন।” তারা আরও জানান, জনগণের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সাঈদী সাহেবকে এগিয়ে রাখতে চান তারা।

গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “জনগণই আমার শক্তি। আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য। যদি আপনারা আমাকে সুযোগ দেন, তবে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জকে একটি উন্নত, শিক্ষাবান্ধব ও আধুনিক এলাকায় রূপান্তরিত করব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার অঙ্গীকার।”

এ সময় তিনি নির্বাচনে জয়লাভ করলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

1

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

2

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

3

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

4

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

5

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

6

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

7

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

8

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

9

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

10

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

11

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

12

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

13

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

14

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

15

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

16

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

17

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

18

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

19

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

20