জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও উঠান বৈঠক

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট, রাঙ্গামাটি বাজার, উত্তর রঘুনাথপুর বুদার মোড়, ডগরাপাড়া মাদ্রাসা মোড়, মেলাবাড়ী বাজার, লালদিঘী বাজার ও পুটকিয়া মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।
গণসংযোগ চলাকালে এস এম জাকারিয়া বাচ্চু ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। তারা দোকানপাট, চা-স্টল ও সাধারণ মানুষের কাছে প্রার্থীর পক্ষে সমর্থন চান।
গণসংযোগে এস এম জাকারিয়া বাচ্চু বলেন, আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন তবে দিনাজপুর-৫ আসনকে আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করবো। ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি যদি দলের মনোনয়ন পান এবং নির্বাচিত হন তবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তার সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও সমস্যার খোঁজখবর নেওয়া ইতিমধ্যেই মানুষের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

1

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

2

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

3

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

4

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

5

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

6

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

7

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

8

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

9

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

10

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

11

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

12

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

13

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

14

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

15

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

16

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

17

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

18

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

20