জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জবিতে ছাত্রদল উদ্যোগে খালেদা জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি পালন

এস এম সিয়াম।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় থাকা ধুলাবালি এবং ময়লায় ভরে থাকা ম্যুরালটি পানি ও কাপড় ব্যবহার করে পরিষ্কার করেন। 
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত একটি নামফলক পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। গতবছর স্বৈরাচার সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে ম্যুরাল পুনঃস্থাপন করা হয়।
এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “দীর্ঘদিন ধরে ম্যুরালটি অপরিষ্কার অবস্থায় ছিল। ছাত্রদলের পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এটি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণে আরও যত্নশীল হবে। আমরা ছাত্রদল শুধু রাজনীতিই করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধাশীল।”
এ সময় জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

1

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

2

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

3

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

4

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

5

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

6

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

7

বাসাইলে সুজনের নতুন কমিটি

8

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

9

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

10

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

11

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

12

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

13

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

14

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

15

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

16

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

17

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

18

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

19

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

20