জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দগাঁও থানা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। জনশক্তির মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের মজবুতি অর্জন ও সচ্চতার সাথে বাইতুল মালের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠন প্রতিবছর সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালন করে থাকে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সমন্বিত করে দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে কাঙ্ক্ষিত মানের সংগঠন গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি।
শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চান্দগাঁও থানা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত উক্ত দায়িত্বশীল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে দারসুল কুরআন পেশ করেন নগর ওলামা বিভাগের সদস্য মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ।
শিক্ষা বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, ওমর গণি, জামায়াত নেতা নুরুল মোস্তফা হেলালী, ওমর ফারুক, ড. জাকির হোসেন হাওলাদার, গাজী মোহাম্মদ ইসমাইল, হাফেজ আব্দুল আজিজ মোহাম্মদ শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী প্রমুখ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

1

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

2

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

3

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

4

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

5

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

6

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

7

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

8

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

9

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

10

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

11

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

12

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

13

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

14

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

15

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

16

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

17

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

18

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

19

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

20