জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বাঁশতলা বাজারে ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে ও মৎস্য সেট এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। লিফলেট বিতরণের সময় সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন বলেন, এই ৩১দফা হলো জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় এই রূপরেখার কোন বিকল্প নেই। জনগণ জেগেছে এখন শুধু এক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিকে ভোটদিয়ে বিপ্লব  ঘটাতে হবে। ভেদাভেদ ভূলে শুধুমাত্র ধানেরশীষ বিজয়ের লক্ষেই মাঠে থাকতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকার আলী সাফুই, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মেম্বর আবুল কালাম গাজী, বিষ্ণুপর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, সাবেক যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরদার, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব মেম্বর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সিনিঃ সহ সভাপতি আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান, সদস্য সচিব হামিদুল ইসলাম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, দঃ শ্রীপুরের ১নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল খালেক গাজী দুই নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি নেতা মন্তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ লিফলেট গ্রহণ করেণ আগ্রহসহকারে এবং তা পড়েন। অনেকে ৩১দফার বিভিন্ন দিক জানতে আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দেশব্যাপী ৩১দফার লিফলেট ব্যাপকহারে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কাজী মোঃ আলাউদ্দীন বৃষ্টি উপেক্ষা করে লিফলেট বিতরণের পাশাপাশি তিনি নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আগামী নির্বাচনে ধানেরশীষ এর পক্ষেই ভোট চাচ্ছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

1

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

2

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

3

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

4

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

5

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

6

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

7

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

8

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

9

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

11

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

12

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

13

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

14

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

15

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

16

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

17

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

18

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

19

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

20