জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি সেলিম রেজার আহবান

মোঃ শরিফুল ইসলাম।।

প্রিয় কাজিপুরবাসী, 
আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ও নেতাকর্মীদের বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্রমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে, নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে।
কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে হতাশ না হয়ে, ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রেখে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর+ আংশিক সদর ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।
তিনি বলেন, “এই সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও জনগণের আস্থা। যারা বিএনপিকে ভালোবাসেন, দলের আদর্শকে হৃদয়ে ধারণ করেন, তারা কখনো নেতিবাচক গুজব বা ব্যক্তিগত আক্রোশে বিভ্রান্ত হয়ে পড়েন না। আমাদের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে, অহেতুক বিতর্ক বা মনোমালিন্য পরিহার করে আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম বিএনপি চালিয়ে যাচ্ছে, সেটিকে সফল করতে হলে সবাইকে নিজ অবস্থান থেকে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। বিভক্তি বা বিশৃঙ্খলা নয়—এখন দরকার ঐক্য, সহনশীলতা ও সংগঠনের প্রতি অঙ্গীকার। কাজিপুর উপজেলা বিএনপি একটি ঐতিহ্যবাহী সংগঠন, এখানকার নেতাকর্মীরা অতীতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। সেই সাহস, ধৈর্য্য ও রাজনৈতিক প্রজ্ঞারই আজ নতুন করে প্রয়োজন।”
 তিনি বলেন আরোও বলেন , “আমি আমার সকল নেতাকর্মী ভাই ও সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি—মাঠে থাকুন, সংগঠনের পাশে থাকুন, জনগণের কাছে থাকুন। গুজব নয়, গণআস্থা নিয়েই আমরা সামনের নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত হব। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে আমরা সফল হব।”
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। 
আল্লাহ হাফেজ। 
আহবানে, 
জনাব সেলিম রেজা 
সাবেক সফল সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি। 
সিরাজগঞ্জ -১ ( কাজিপুর +সদর আংশিক)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

1

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

2

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

3

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

4

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

5

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

6

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

7

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

8

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

9

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

10

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

11

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

12

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

13

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

14

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

15

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

16

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

17

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

18

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

19

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

20