জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় ডিজেপার্টির নৌকায় বারছে অশ্লীলতা" প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি

কাইয়ুম মাহমুদ আকাশ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ও আশপাশের কয়েকটি এলাকায় চলনবিলের বুকে বেপরোয়া ডিজেপার্টির নৌকা এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। উধুনিয়া মিনি কক্স
বাজার খ্যাত এলাকাজুড়ে এসব নৌকার কর্ণভেদী শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঘুরতে আসা দর্শনার্থীরা।
দর্শনার্থীদের অভিযোগ, এসব ডিজে নৌকা চলনবিলের পরিবেশকে শুধু কলুষিত করছে না, বরং ভ্রমণকারীদের জন্য মারাত্মক অসুবিধার সৃষ্টি করছে। কর্ণভেদী শব্দ, রাতভর উচ্ছৃঙ্খল ও অশ্লীল নাচগান, মাদক সেবন আর বেপরোয়া গতির কারণে বিলে বেড়াতে আসা পরিবারগুলো ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। অনেকেই বলেছেন, ছোট ছোট শিশুসহ পরিবারের জন্য এ ভ্রমণ এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
উধুনিয়ার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমরা এখানে দোকানপাট চালাই। কিন্তু এই ডিজে নৌকার শব্দে মানুষ বসতে পারে না। অনেক সময় পর্যটকরা বিরক্ত হয়ে ফিরে যায়। এতে ব্যবসারও ক্ষতি হচ্ছে।
আরেকজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
মানুষ এখানে আসে শান্তি খুঁজতে। কিন্তু ডিজে নৌকার শব্দ আর বেপরোয়া চলাচলে শান্তি তো দূরের কথা, ভয় নিয়েই চলতে হয়।
এরই মধ্যে গত ২৯ আগস্ট (শুক্রবার) এক শ্যালো ইঞ্জিনচালিত নৌকা বেপরোয়া গতিতে চলার সময় দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় দু’জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় আহত হয় ১০ থেকে ১৫ জন। 
পর্যটক ও স্থানীয়দের জোরালো দাবি উধুনিয়ার চলনবিলে অবাধে চলাচল করা এসব ডিজেপার্টির নৌকার বিরুদ্ধে এখনই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ, নৌকার গতি সীমিতকরণ এবং মাদকাসক্ত উচ্ছৃঙ্খলতার লাগাম টানতে হবে। না হলে চলনবিলে আর দর্শনার্থী টিকবে না, বরং প্রতিদিনই ঝুঁকির মধ্যে পড়বে অসংখ্য মানুষের জীবন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

1

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

2

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

3

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

4

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

5

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

6

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

7

বাসাইলে সুজনের নতুন কমিটি

8

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

9

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

10

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

11

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

12

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

13

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

14

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

15

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

16

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

17

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

18

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

19

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

20