জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আসন ভাগাভাগির লোভ দেখালেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেবোনা: নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন ভাগাভাগির লোভ দেখিয়ে যারা এ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের সে স্বপ্ন পূরণ হবেনা। আমরা সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনগণের দাবির বিপরীতে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে। তারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়। বাংলার জনগনকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা আবারো রক্ত দেবো তবুও তাদের স্বপ্ন পূরণ হতে দেবোনা। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি। সেখানে নতুন ইশতেহার দেব, ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের শপথ নেব।


শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে, এতো মানুষের জীবন যাওয়ার পরে তারা যদি মনে করে তারা পুরাতন রাজনীতি করবে তাহলে এতো সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।

তিনি আরো বলেন, তারা ভেবেছিল দুই-তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ৫ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি। দেশটাকে পুনর্গঠন করি। সকল বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেইনি। তারা বলেছিল, ‘তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।’ ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।

জুলাই আন্দোলনের অন্যতম প্রধান এই নায়ক বলেন, সাতক্ষীরাবাসী এখনো রেল সুবিধা পায়নি। আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চান, আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন। চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই দেশের ছাত্র জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে, সেই দেশের ছাত্রজনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না।  আপনারা ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন,  আপনারা এখনো রেল সুবিধা পাননি। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা করতে হলে, সুন্দরবন রক্ষা করতে হল-  জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। যেই দেশের ছাত্র-জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তারা চাঁদাবাজদের ভয় পায় না।

পথসভায় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

1

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

2

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

3

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

4

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

5

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

6

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

7

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

8

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

9

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

10

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

11

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

12

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

13

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

14

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

15

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

16

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

17

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

18

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

19

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

20