জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার

আলমগীর হোসাইন।।

গাজীপুরের শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ২০২৫ ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাপিড একশন ব্যটালিয়ান ১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল। 
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি পৌর এলাকার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, লৌহাগাছ রবিদাস সার্বজনীন দুর্গা মন্দির, মাওনা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ আশপাশের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। এ সময় তিনি আয়োজকদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদের গুজব শনাক্ত ও প্রতিরোধে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

1

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

2

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

3

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

4

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

5

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

6

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

7

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

8

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

9

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

10

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

11

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

12

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

13

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

15

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

16

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

17

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

18

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

19

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

20