
আলমগীর হোসাইন।।
গাজীপুরের শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ২০২৫ ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাপিড একশন ব্যটালিয়ান ১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি পৌর এলাকার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, লৌহাগাছ রবিদাস সার্বজনীন দুর্গা মন্দির, মাওনা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ আশপাশের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণে র্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। এ সময় তিনি আয়োজকদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদের গুজব শনাক্ত ও প্রতিরোধে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান