জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুরে আয়োজিত এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হয় প্রায় তিন লক্ষাধিক দর্শক।
শিশু, নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ—সকলের অংশগ্রহণে নদীপাড় পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। পরিবার-পরিজন নিয়ে মানুষ দিনব্যাপী কাটান আনন্দঘন পরিবেশে।
নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
 “নৌকা বাইচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এ আয়োজন নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ও মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আফরোজা খান রিতা, জামায়াতের নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, জামায়াতের জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ  আরো অনেকে।
মোট ৩৫টি নৌকা দল অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। প্রতিটি দলে ছিল ৩০-৪০ জন মাঝি। নৌকাগুলোর নামও ছিল নান্দনিক ও ঐতিহ্যবাহী—যেমন ‘সোনার তরী’, ‘তরঙ্গ’, ‘স্বাধীন বাংলা’, ‘চাচা-ভাতিজার নৌকা’ মোল্লাবাড়ি' ইত্যাদি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার—
চ্যাম্পিয়ন দল: একটি মোটরসাইকেল, রানার-আপ দল: একটি রেফ্রিজারেটর, তৃতীয় স্থান অধিকারী দল: একটি রঙিন এলইডি টেলিভিশন, এছাড়া প্রতিটি দলকে দেওয়া হয় সনদপত্র ও সান্ত্বনা পুরস্কার।
নৌকা বাইচের পাশাপাশি বসেছিল গ্রামীণ মেলা। মেলায় পাওয়া যায় হাওয়াই মিঠাই, পিঠা-পুলি, খেলনা, মাটির পুতুল, বাঁশি ও ঢোলের সুর।
পুরো আয়োজন ঘিরে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন প্রজন্মকে বাংলার শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

1

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

2

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

3

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

4

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

5

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

6

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

7

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

8

ছেলের হাতে পিতার নির্মম খুন

9

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

10

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

11

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

12

আমাদের কাজ চুরি করা নয়

13

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

14

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

15

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

16

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

17

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

18

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

19

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

20