জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর সেনবাগে খালের উপর অবৈধ দখল উচ্ছেদ অভিযান

মোঃ আবদুল মোতালেব।।
নোয়াখালীর সেনবাগের সেবারহাটে ও ফেনী- চৌমুহনী খালের উপর অবৈধ দখল উচ্ছেদ অভিযান করা হয়েছে। 
‎সোমবার ( ১১ আগস্ট ) নোয়াখালী সেনবাগ উপজেলার ৭নং ইউনিয়নে অবস্থিত বানিজ্যিক কেন্দ্র সেবারহাটের উত্তর পাশে ফেনী- চৌমুহনী  সরকারি খালের উপর অবৈধ দখল করে দোকানপাট, বাঁধ ও  ব্রীজ নির্মাণের কারণে খালের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। 
‎এ বিষয়ে স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, সরেজমিনে গিয়ে খালের উপর দোকানপাট সরিয়ে নিতে বার বার তাগিদ দেয়া সত্বেও দোকানের মালিকরা কোন কর্ণপাত করেনি। 
‎পরে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম কে বিষয়টি অবগত করলে তিনি সরেজমিনে এসে খালের উপর দোকানপাট সরিয়ে নিতে ২সপ্তাহে সময় বেঁধে দিয়ে তাগিদ দেন। সময় সীমা অতিক্রম হওয়ার কিছু দিন পর আজ খালের উপর অবৈধ দোকান ও স্হাপনা ভ্যাকু দ্বারা গুঁড়িয়ে জবরদখল উচ্ছেদ করেন এবং সেবারহাট হতে পশ্চিমে খালের উপর অবৈধ বাঁধ, ছমিরমুন্সীর  হাটের মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ব্রীজ সহ ২টি  ব্রীজ ভেঙ্গে দেন। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান ছিল। 
‎উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মাহাদী ও চৌকস সেনা সদস্যগণ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ও পুলিশ ফোর্স।
‎এসময় স্হানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
‎অভিযান চলাকালীন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যম কে জানান, সেনবাগের প্রতিটি খাল ও সরকারি জায়গায় অবৈধ জবরদখল উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

1

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

2

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

3

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

4

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

5

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

6

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

7

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

8

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

9

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

10

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

11

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

12

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

13

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

14

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

15

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

16

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

17

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

18

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

19

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

20