জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পূর্বধলায় মাটি আর মানুষের ভালবাসায় এক নিরব সমাজসেবক ও প্রতিবাদী কণ্ঠ "রাজিবুল ইসলাম রাজিব"

রাজিবুল ইসলাম।।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সকল শ্রেনীর মানুষের কাছে সেই_২০১৬ থেকে এখন ২০২৫- পযন্ত মানবসেবায় রাজিবুল ইসলাম রাজিব একটি পরিচিত নাম। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে আলাদা আলাদা অবদান ও স্বীকৃতি।  এলাকা থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দরিদ্র-অসহায়, নির্যাতিত/নিপিড়ীত  মানুষের কাছে রাজিবুল এক পরিচত নাম। স্রোতের বিপরীতে গিয়ে রাজিবুল জনগণের আদায়ের জন্য প্রতিটি জায়গায় অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সৎসাহস নিয়ে  প্রতিনিয়ত প্রতিবাদ করতে দেখা যায় জনগণের অধিকার আদায়ের স্বার্থে। যার ফলে নেত্রকোনা জেলা জুড়ে তার নাম ছড়িয়ে আছে। সে সামর্থ্য অনুযায়ী ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মনে করে, গরীব দুঃখীদের পাশে গরমে ফ্যান, শীতে কম্বল বা বিভিন্ন পোশাক, কাউকে টিন দেওয়া, কোন গৃহহীনকে উদ্যোগ নিয়ে ঘর করে দেওয়া, কাউকে টয়লেট করে দেওয়া, অনাহারীর বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া, কোন দরিদ্র শিক্ষার্থীদের পরিক্ষার ফরম ফিলাপ করে দেওয়া, কোন অসহায় অসুস্থকে চিকিৎসা করানো, গ্রামের মাটির রাস্তা সংস্কার করা সেচ্ছাশ্রমের মাধ্যমে, শিশু ও যুবসমাজের মধ্যে খেলাধুলার আয়োজন সরঞ্জাম দেওয়া, এছাড়া জনকল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম সে প্রতিনিয়ত করে যাচ্ছে। তার Rajibul Islam Rajib নামে ফেইসবুক টাইমলাইন যেন মানবতার সেবার শোপিস।
ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।
এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান মানবতার কারিগর নামে পরিচিত রাজিবুল ইসলাম রাজিব। রাজিবুল মেঘশিমুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পূর্বধলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি পাশ করেন।
পূর্বধলা উপজেলার অনেকের সাথে কথা বলে জানতে পারি তারা বলেন, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন এই রাজিবুল ইসলাম রাজিব। দীর্ঘদিন ধরে তার কাজ আমরা দেখে আসছি। সে লোক দেখানোর বা সেলিব্রিটি হওয়ার এসব করেনি। প্রথমে মানুষ মনে করতো লোক দেখানো কিন্তু পড়ে অনেকের ভূল ধারণা কেটে যায়। করোনা মহামারীতে পুরো দেশ যখন লকডাউন দরিদ্র শ্রমজীবী মানুষ যখন কর্মহীন তখন রাজিবুল তার বৃত্তির ৫০ হাজার টাকা পুরোটাই খাদ্য সামগ্রী কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পোঁছে দিয়ে আসছে। সেই সাথে করেছেন সামাজিক সচেতনতার কাজ। এছাড়াও প্রতিনিয়ত সে বিভিন্ন ভাবে মানষের উপকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজিবুল বিভিন্ন সময় অনিয়ম- দূর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করে দরিদ্র-অসহায় সুবিধা বঞ্চিতদের অধিকার আদায় করে দিয়েছেন। রাজিবুলের মাধ্যমে এই উপজেলার হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। দল মত নির্বিশেষে সকলের তার কাজে প্রশংসা করে এবং সাপোর্ট করে। রাজিবুল অনেকেরই হয়তো চিনে না কিন্তু রাজিবুলকে বা রাজিবুলের নামটা সবাই জানে। আমরা রাজিবুলের নামটাই একটা ব্রেন্ড মনে করি। রাজিবুলের মতো প্রতিবাদীরা দেশ ও জনগণের স্বার্থে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আমরা বাঁধা সৃষ্টি না করে যদি সমর্থন দিয়ে সহযোগিতা করি, তাহলে এই উপজেলায় অনিয়ম-দূর্নীতির হাড় অনেক কমে যেত। রাজিবুলের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, রাজিবুল মধ্যে যে মহত্ত্বের গুণ দেখতে পায় তা সবার মাজে থাকে না। বর্তমানে সমাজে রাজিবুল মতো ছেলে বড়োই প্রয়োজন।
রাজিবুলের কথা বলে জানতে পারি যে, তিনি বলেন আমি রাজিবুল হিসেবে সকলের মাজে পরিচিত অর্জন করেছি সকলের দোয়া ও ভালবাসা, সমর্থন আর সাপোর্টে। আমার নিঃস্বার্থ কর্মের মাধ্যমে যে ভালোবাসা সকলের কাছে অর্জন করেছি, সত্যিই  সকল শ্রেণির মানুষের সেই ভালোবাসায় আজ আমি সিক্ত। আমার নিঃস্বার্থ ভাবে বিভিন্ন অন্যায় আর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গুলো ছিল সকল শ্রেণির মানুষের পক্ষে এবং দরিদ্র অসহায় মানুষের অধিকার আদায়ের লক্ষে। আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের একমাত্র লক্ষ্য ছিল অন্যদের উৎসাহিত করা। আর আমার খেটে-খাওয়া সঠিক দরিদ্র/অসহায় মানুষের প্রতি সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল যেন অন্যরাও দেখে সঠিক দরিদ্র/অসহায় মানুষের মাজে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।
তাই যদি মহান আল্লাহ তায়ালা তৌফিক দান করেন আর আপনাদের দোয়ায় বাঁচিয়ে রাখেন তাহলে সকল শ্রেণির মানুষের পাশে সেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক আর মানবতার সেবায় এগিয়ে আসায় হোক আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো"-ইনশাআল্লাহ।
আমি যখন থেকে জানতে পেরেছি আমার জন্য বরাদ্দকৃত রিজিক আমি বেদীত অন্য কেউ খেতে পারবে না_ঠিক তখন থেকে আমার মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে আসছে।
আমি সবসময় অন্যের সফলতায় হিংসা করি না। কখনোই অন্যের প্রাপ্তিতে আমার গাঁ জ্বলে না। এমনকি অন্য কেউ বড় কিছু হয়ে গেছে তা দেখে আমার আফসোসও হয় না। কারণ, আমি বিশ্বাস করে নিয়েছি আমার সৃষ্টিকর্তা আমার জন্য বরাদ্দকৃত রিজিক অন্য কাউকেই দিবেন না। যেটা আমার পাওয়ার সেটা আমিই পাব। আমি ভেবে নিয়েছি যেগুলো আমি পায়নি সে গুলো "মালিক" আমার ভাগ্যে লেখেনি। আর যেগুলো আমি পাব সেগুলো আমার ভাগ্য থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কখনোই না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

1

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

2

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

3

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

4

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

5

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

6

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

7

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

8

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

9

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

10

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

11

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

12

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

13

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

14

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

15

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

16

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

17

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

18

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

19

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

20