জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দেব–শুভশ্রী জুটি নিয়ে রাজ চক্রবর্তী বললেন, ‘সম্মান করি, ঈর্ষা করি না’

এম জিশান পারভেজ।।

প্রায় এক দশক পর সাক্ষাৎটা স্মরণীয় করে তুলেছেন দেব–শুভশ্রী জুটি। খুনসুটি থেকে নাচ—কোনো কিছুই বাদ দেননি সাবেক প্রেমিক–প্রেমিকা।
গতকাল কলকাতার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার প্রকাশের আয়োজনে দেখা গেছে তাঁদের। আয়োজনের তোলা দেব–শুভশ্রী জুটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
দেব–শুভশ্রী জুটিকে নিয়ে আলোচনার মধ্যে শুভশ্রীর স্বামী, চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছে আনন্দবাজার ডটকম। সাক্ষাৎকারে দেব–শুভশ্রী জুটির প্রশংসা করেছেন তিনি।
রাজ চক্রবর্তী বলেন, ‘দেবের “প্রাক্তন বান্ধবী” শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’
নজরুল মঞ্চের সেই অনুষ্ঠানে রাজ চক্রবর্তীর ভাগনিরাও গিয়েছিলেন। তবে তিনি যাননি কেন? এমন প্রশ্নের জবাবে রাজের ভাষ্য, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা উপস্থিত ছিলেন। আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে এরপর বাকি দিক সামলানোর চেষ্টা করি।’
আয়োজনটা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। বাসায় ফিরে শুভশ্রীর কাছেও প্রশংসা শুনেছেন রাজ। শুভশ্রী রাতে বাড়ি ফিরে কী বললেন? রাজ বললেন, ‘ওর মুখে তৃপ্তির হাসি। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’
রাজের ভাষ্য, ‘শুনেছি, যাঁরা যাঁরা কাল সামনে বসে অনুষ্ঠান দেখেছেন, তাঁরাই উপভোগ করেছেন। শুনতে শুনতে একেক সময় মনে হচ্ছিল, আমি কেন থাকলাম না! আমিও তা হলে উপভোগ করতে পারতাম। মনে হচ্ছিল, মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যাই। চিৎকার করে উঠি “দেশু”...।’
প্রেম ভেঙে যাওয়ার পর ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন দেব ও শুভশ্রী। তবে ছবিটি মুক্তি আটকে ছিল। ১০ বছর পর এই ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

1

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

2

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

3

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

4

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

5

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

6

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

7

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

8

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

9

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

10

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

11

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

12

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

13

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

14

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

15

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

16

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

17

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

19

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

20