মো: মিঠুন হোসেন।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, এসএমসি’র প্রতিনিধি, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কমিটির সদস্যরা।
ব্যক্তিগণ তাঁদের আলোচনায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইনের শাস্তিসমূহ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উল্লেখ করা হয়, মিরপুর উপজেলায় এখনো বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল হয়নি। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়—মেয়েদের বাল্যবিবাহ না দিয়ে পড়াশোনার সুযোগ দিন এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন।
আমাদের অঙ্গিকার—মিরপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করা।
মন্তব্য করুন