জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম।।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা কলেজে আসলে প্রথমেই তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। এরপর সাধারণ সভায় সভাপতি কলেজের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে আগামীতে কলেজটির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় পরিচালনা কমিটির অন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হিতৈষী সদস্য লুৎফর রহমান, অভিভাবক সদস্য মজিবুর রহমান শেখ, বিদ্যুৎসাহী সদস্য জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সাবেরা সুলতানা তিথি।
এরপর পরিচালনা কমিটির সদস্যগণ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় সভাপতি কলেজে প্রকৃত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং আগামীতে ভালো ফলাফল অর্জন করার পথে শিক্ষকদের আরও মনোযোগী হবার পরামর্শ দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

1

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

2

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

3

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

4

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

5

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

6

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

7

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

8

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

9

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

10

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

11

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

12

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

13

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

14

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

15

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

16

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

17

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

18

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

19

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

20