প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

মোহাম্মদ আলী মাস্টার
জেলার সরাইল উপজেলায় ১ নভেম্বর ১১টায় অনাড়ম্বর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষেসাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় উক্ত প্রতিপাদ্যের উপর বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাপলা মৎস্য জীবি সমিতির সভাপতি ক্ষীরোধ দাস,আশার প্রদীপ ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সাজিদ ভুইয়া,সরাইল - নাসির নগর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দুর্গাচরণ দাস,সভাপতি প্রভাতী মৎস্যজীবি সমিতির সভাপতি আবুল বাসার, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাছলিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃশরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মৎস্যজীবি সমিতির সদস্য আলী হোসেনসহ আরও অনেকে।প্রধান অতিথি তার বক্তব্যে সমবায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলকে সমবায়ের সকল নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে। কোন অবস্থায় অনিয়ম বরদাস্ত করা হবেনা।নীতি গত ভাবে সকল সমবায়ীদের উপজেলা প্রশাসন সহযোগিতা করবে। তিনি সমবায়ীদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সভাকে জানান।উল্লেখ্য সরাইলে কেন্দ্রীয় সমিতি ০১,প্রাথমিক সমিতি ৫১ টি,মৎস্যজীবি সমিতি ৩৭ টি,অন্যান্য সমিতি ১৬টি,মোট সদস্য সংখ্যা ১১,৯৮৩ জন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।