প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম আতিকুর রহমান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে ৮ (আট) বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,
মোঃ রঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-ভাবনচুর, ইউপি-১নং গোলমুন্ডা, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ বোতল ESkuf, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি) জানান।
“র্যাব প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।