প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
মোঃমাঈদুল ইসলাম
রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ২০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। কাউনিয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ বগিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লাগেজ বগিতে থাকা তিনটি প্লাস্টিকের চেয়ারের বান্ডিলের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা ও মোট ২২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ার ডিল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেয়ার ডিলের মধ্যে ১২৪ বোতল ‘Fairdyl’ এবং ৯৬ বোতল ‘Eskuf’ রয়েছে।তবে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা মামলা নম্বর–৪ হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।