জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

২০ বলে ফিফটি, স্ট্রাইক রেটে নিজের সেরা ইনিংস খেললেন সাকিব

এম জিশান পারভেজ।।

ব্যাট হাতেও দেখা মিলল আসল সাকিব আল হাসানের!
বাংলাদেশের অলরাউন্ডার ১০ ম্যাচ পর আজ ফিফটি পেয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সাকিব খেলেছেন বিধ্বংসী এক ইনিংস, ২৬ বলেই করেছেন ৬১ রান। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা।
তবে এর পরেও ম্যাচটা হেরে গেছে সাকিবের দল।
সাকিব এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। যা তাঁর ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট তবে এর পরেও ম্যাচটা হেরে গেছে সাকিবের দল।
সাকিব এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। যা তাঁর ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ২৩৪.৬১। যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৩০ ছাড়ানো ইনিংসে তাঁর সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২২২.৫৮, ২০২৩-২৪ মৌসুমের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩১ বলে ৬৯।
সাকিবের দল আজ করেছে ৪ উইকেটে ২০৪ রান। রানটা ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সেন্ট লুসিয়া। ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেই সাকিবদের হারিয়ে দিয়েছেন কিউই ওপেনার টিম সাইফার্ট। সাকিব বল হাতে ২ ওভারে দিয়েছেন ৩২ রান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

1

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

2

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

3

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

4

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

5

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

6

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

7

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

8

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

9

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

10

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

11

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

12

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

13

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

14

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

15

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

16

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

17

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

18

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

19

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

20