জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটে বাজেট বাড়ালো পাকিস্তান, চুক্তিতে নিচ্ছে বাড়তি খেলোয়াড়

এম জিশান পারভেজ।।

ক্রিকেটে কাঙ্ক্ষিত উন্নতি নেই। পাকিস্তানের সময়টা খারাপ যাচ্ছে গেল কয়েক বছর ধরেই। চলমান অস্থিতিশীলতা থেকে উত্তরণের উপায় খুঁজছে দেশটি। যার প্রথম পদক্ষেপ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বাড়িয়েছে পাকিস্তান। দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা লম্বা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাড়ায় জাতীয় পুরুষ ও নারী দল, শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি।
বাজেট অনুযায়ী পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় সংখ্যা ২৫ থেকে বেড়ে ৩০ জন হয়েছে। যার ফলে ব্যয় ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৯ মিলিয়ন রুপিতে।

নারী দলের ক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ২৪ জন। ব্যয় ১২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭.৮ মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। গত বছর ১৬ জন খেলোয়াড়ের জন্য ৬৯ মিলিয়ন রুপি ব্যয় করেছিল পাকিস্তান।
এছাড়া সিনিয়র দল, শাহিনস, অনূর্ধ্ব-১৯ ও জাতীয় নারী দলের আন্তর্জাতিক সিরিজের সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৬টি হয়েছে। তবে পুরুষ ও নারী দলের ঘরোয়া ইভেন্টের সংখ্যা ২৫ থেকে কমে ১৯ এ নেমে এসেছে।
পুরুষদের ঘরোয়া টুর্নামেন্টের বাজেট ৩৪ শতাংশ কমিয়ে ৪৫০ মিলিয়ন রুপিতে নামিয়ে আনা হয়েছে। আগের বছর এই ব্যয় ছিল ৬৮৪ মিলিয়ন রুপি।ব্যয়বহুল চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টটি বাদ দেওয়া হয়েছে বলেই বাজেট এতটা কমেছে।
নারী ঘরোয়া প্রতিযোগিতার বাজেট ৪ শতাংশ বাড়িয়ে ৩৫.৭ মিলিয়ন থেকে ৩৭.২ মিলিয়ন রুপিতে উন্নীত করা হয়েছে।
পিসিবির কর্মীদের জন্যও রয়েছে সুখবর। কারণ বাজেটে তাদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কর্মচারী নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার জন্য মানবসম্পদ বাজেটে ৪৪৪ মিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। যদিও এই বাড়তি বেতনের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পিসিবি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রিকেট বোর্ড হলেও গত বছর কর্মীদের বেতন বাড়ায়নি এবং অবসরপ্রাপ্ত টেস্ট ক্রিকেটারদের পেনশনেও কোনো বাড়তি সুবিধা দেয়নি।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থের পরিমাণ ধরা হয়েছে মোট ১৮ বিলিয়ন রুপি। বাড়তি বাজেটের সঙ্গে পিসিবির প্রাপ্ত রাজস্ব ও ব্যয়ের হিসাবের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে কেউ কেউ আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কারণ, ২০২৪-২৫ অর্থবছরে পিসিবির মোট আয় ছিল ২১.৮১ বিলিয়ন রুপি এবং ব্যয় ছিল ২১.৬৩ বিলিয়ন রুপি। কিন্তু ২০২৫-২৬ সালে আয় নেমে এসেছে ১৬.৮৮ বিলিয়নে, যেখানে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬.৮৫ বিলিয়ন রুপি।
তবে পিসিবি মনে করছে, বাজেটে ঘোষিত ১৮ বিলিয়ন রুপি তারা রাজস্ব আহরণের মাধ্যমে তুলতে পারবে। ১১টি উৎস থেকে এই অর্থ আয়ের পরিকল্পনা সংস্থাটির। যেখানে ব্যয়ের খাতে রয়েছে ২৩টি।
পিসিবির প্রধান রাজস্ব উৎস হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাওয়া সম্ভাব্য ২৫.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭.৭ বিলিয়ন রুপি)।এছাড়া আসন্ন এশিয়া কাপ থেকে ১.১৬ বিলিয়ন রুপি এবং আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে ৭.৭৭২ মিলিয়ন রুপি আয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পরবর্তী আসর থেকে ২.৫ বিলিয়ন রুপি রাজস্ব পাওয়ার আশাও প্রকাশ করেছে পিসিবি।
বড় ব্যয়ের তালিকায় গাদ্দাফি স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম করাচি এবং পিন্ডি স্টেডিয়ামের নির্মাণ কাজের জন্য ৬ বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

1

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

3

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

4

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

5

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

6

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

7

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

8

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

9

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

10

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

12

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

13

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

14

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

15

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

16

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

17

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

18

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

19

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

20