আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (০৫ মার্চ) দুপুরে জেলার সব পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আমির মাওলানা মোসলেহুদ্দীন।
নরসিংদী জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও শিবপুর থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার (নরসিংদী-৩ শিবপুর)। সম্প্রতি অনুষ্ঠিত গণসংযোগ কার্যক্রমে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা ও নিজের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন।
তার এ গণসংযোগে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার নেতৃত্বে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়
মাছিমপুর ইউনিয়ন এর জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে; যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কুরআন। এ সময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন
মন্তব্য করুন