জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান।।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে এবং বারটান আঞ্চলিক কেন্দ্র, ঝিনাইদহ-এর ব্যবস্থাপনায় নড়াইলে অনুষ্ঠিত হলো ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। 
বিশেষ অতিথি ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আহসান মাহমুদ রাসেল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক। সেমিনারের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টি অত্যন্ত জরুরি। নিরাপদ খাবার গ্রহণ করতে হবে এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আশপাশে উৎপন্ন শাক-সবজি ও ফলমূল খাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। দেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি-সচেতনতার ঘাটতি রয়েছে। কৃষিবিদদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তাই এখন প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। বারটানের এ ধরনের উদ্যোগ পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মূল প্রবন্ধে ফলিত পুষ্টির ধারণা, এর বাস্তব প্রয়োগ, খাদ্যনিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন বারটান আঞ্চলিক ঝিনাইদহ কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন।
শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ফলিত পুষ্টি বিষয়ক নানা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা তার উত্তর প্রদান করেন।
দেশের জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটানের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

1

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

3

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

4

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

5

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

6

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

7

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

8

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

9

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

10

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

11

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

12

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

13

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

14

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

15

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

16

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

17

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

18

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

19

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

20