মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

‘সপ্তাহে একটি বই পড়ি’র নতুন অফিস ও সাহিত্য পাঠচক্র ২০২৫-এর শুভ উদ্বোধন

বই পড়া অভ্যাস গড়ার লক্ষ্যে যশোরে যাত্রা শুরু করা জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’-এর নতুন অফিসের শুভ উদ্বোধন এবং সাহিত্য পাঠচক্র ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৩:৩০টায় যশোর শহরের ৭, স্টেডিয়াম গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্‌জাহান কবীরের সভাপতিত্বে এবং পাঠচক্রবন্ধু লিমা খাতুন ও মুরাদ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু, প্রভাষক আজিজুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, রূপালি ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার এজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি বাজার শাখার ম্যানেজার সেলিম রেজা, জেলা তথ্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান এলিন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, দৈনিক আজকের পত্রিকার যশোর জেলা প্রতিনিধি জাহিদ হাসান, কবি ও অনুগল্পকার মামুন আজাদ, উদ্যোক্তা শাহেদ চৌধুরী প্রমুখ।
প্রথম পর্বে লাল ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠাতা শাহ্‌জাহান কবীর ও উপস্থিত অতিথিবৃন্দ। পরে আয়োজন করা হয় মিষ্টিমুখ পর্বের।
দ্বিতীয় পর্বে সাহিত্য পাঠচক্র ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা হয়। উচ্চতর অধ্যয়ন সভার পরিচালক অভিজিৎ কুমার তরফদার স্বাগত বক্তব্য দেন। এরপর শিল্পী মুস্তাহিদ হাসান শাকিলের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর সাহিত্য পাঠচক্র ২০২৫-এর নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এরপর সপ্তাহের পঠিত বই, শুভেচ্ছা স্মারক নোট প্যাড ও কলম নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রাক্তন সদস্যদের অভিজ্ঞতা বিনিময় পর্বে অনুভূতি প্রকাশ করেন হরিদাস বিশ্বাস ও নুরুন্নবী। নতুন সদস্যদের অনুভূতি প্রকাশ পর্বে যোগ দেন জান্নাতুল ফেরদৌস ইলা, আফরিন নূর ও আবু তাহের। রুবাই পাঠ করে শোনান কবি মামুন আজাদ। এছাড়া সমগ্র অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীত পরিবেশনা এবং অতিথি আলোচনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল প্রাণবন্ত।
অতিথি বক্তারা বইপাঠের অভ্যাস গঠনে এ উদ্যোগকে ধ্রুপদী উদ্যোগ ও অবশ্য প্রয়োজনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, “এই উদ্যোগ তরুণদের সৃজনশীল ও মানবিক করে তুলতে ভূমিকা রাখবে। বই পড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হতে হবে। সুন্দরের যে আলোয় প্রজ্বলিত হচ্ছে এ গৃহ; সবখানে ছড়িয়ে পড়ুক সেই আলো।’’
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা মো: শাহজাহান কবীর বলেন, ‘‘আমরা বিশ্বাস করি—পাঠই শক্তি, পাঠই মুক্তি। এই সংগঠন কেবল বই পড়েই থেমে থাকে না; বরং পড়ায় এবং সবাইকে পড়তে অনুপ্রাণিত করে।’’
উল্লেখ্য, পাঠাভ্যাস গড়ার লক্ষ্যে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর যশোরে আত্মপ্রকাশ করে সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’। পরদিন ১ অক্টোবর থেকে শুরু হয় একবছর মেয়াদি প্রথম সাহিত্য পাঠচক্র ২০২১। ধারাবাহিক ও সফলভাবে আয়োজন করা হয় পাঠচক্র ২০২২ ও ২০২৪। এ ছাড়া, সংগঠনটি বাংলাদেশের প্রথম শিশু-কিশোর পাঠচক্র ‘অধ্যয়ন সভা’র ছয়মাস মেয়াদী দুটি আবর্তন সম্পন্ন করেছে যশোর কালেক্টরেট স্কুলে। পাঠচর্চা ছড়িয়ে দিতে তারা গ্রহণ করেছে ‘বইয়ের বন্ধু’, ‘উচ্চতর অধ্যয়ন সভা’, ‘গ্রামের শিশুদের বই উপহার’, ‘জনপাঠাভ্যাস উদ্যোগ’ ইত্যাদি কর্মসূচি। শুধু নিজেরা নয়—সংগঠনের প্রত্যেক সদস্য অন্যকে বই পড়তে উৎসাহিত করেন। এই মননশীলতা গঠনের স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে 'সপ্তাহে একটি বই পড়ি’ পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

1

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

2

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

3

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

4

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

5

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

6

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

7

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

8

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

9

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

10

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

11

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

12

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

13

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

14

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

15

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

16

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

17

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

18

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

19

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

20