জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

কাজী আতিকুর রহমান 
জেলা প্রতিনিধি নড়াইল 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানকে মারধর করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন। জুলাইযোদ্ধাদের অভিযোগ, সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ইউপি চেয়ারম্যান।

শনিবার অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় নড়াইল জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি। 

আলোচনা সভার একপর্যায়ে এসএম সাইফুজ্জামান সভায় উপস্থিত থাকায় এবং এনসিপির জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির কারণে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন জুলাইযোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে তেড়ে যান। একপর্যায়ে সাইফুজ্জামানকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বিক্ষুদ্ধরা তাকে পুলিশে সোপর্দ করার দাবি জানান। 

জুলাইযোদ্ধা সদরের পলইডাঙ্গার শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে আ’লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে।

এ ব্যাপারে সাইফুজ্জামান বলেন, আমি পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমাকে ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয়েছে। 

এ ব্যাপারে এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম বলেন, আজকের (গতকাল) এ অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিলাম না। যে কারণে, আমি অনুষ্ঠানে উপস্থিত হয়নি। জেলা প্রধান সমন্বয়কারী এম শাব্বির আহমেদ বলেন, আলোচনা সভায় অনাকাঙ্খিত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুন এম শাব্বির আহমেদকে প্রধান সমন্বয়কারী ও শরিফুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

1

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

2

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

3

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

4

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

5

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

6

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

7

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

8

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

9

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

10

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

11

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

12

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

13

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

14

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

15

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

16

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

17

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

18

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

19

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

20